ওসির আচরণ নিয়ে অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে নাঈম হাসান
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ২০:১৮
থানায় নেওয়ার পর পরিচয় দেওয়ার পরও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান।
শনিবার (১৩ জুন) বিকেলে নগরের বহদ্দারহাটের ফরিদাপাড়া এলাকায় নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
নাঈম হাসান বলেন, থানায় নেওয়ার পর তিনি নিজের পরিচয় দিলে ওসি তাকে “চোখ নিচু করে কথা বলতে” বলেন। পরে হঠাৎ একটি ফোনকল আসার পর ওসির আচরণ পরিবর্তন হয়ে যায়।
তিনি বলেন, “ফোনে কথা বলার পর ওসি আমাকে বললেন, ‘ভাইয়া, আপনি বসেন’। এরপর তার কথার সুর পুরোপুরি বদলে যায়।”
ঘটনার বর্ণনা দিতে গিয়ে নাঈম বলেন, সিএনজি থেকে নামার পর পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং সেখানে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়। ব্যাগ তল্লাশি না করেই তাকে থানায় নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, তখন সেখানে উপস্থিত লোকজনের ভূমিকার কারণে পরিস্থিতি আরও বড় কোনো অঘটনে রূপ নেয়নি।
জাতীয় দলের এই ক্রিকেটার জানান, ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত ও ন্যায়বিচার চান।
তিনি বলেন, “আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো মানুষকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।”
আরও পড়ুন
- • বাজেট ঘোষণার পর প্রথমবার দাম না বাড়ার নজির: প্রধানমন্ত্রী
- • ঢাবির গণরুম-রাজনীতি নিয়ে মুক্তি পেল স্যাটায়ারধর্মী চলচ্চিত্র
- • চারদিনের চীন সফর শেষে ঢাকায় সংসদীয় প্রতিনিধি দল
- • আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
- • দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আগামীকাল
- • চব্বিশের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- • রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর হচ্ছে না: ইরান
- • ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
