২৪ ঘণ্টার মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির আশা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৮:৩৭
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দুই দেশ এখন আগের যেকোনো সময়ের তুলনায় শান্তি চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। খবর ডন নিউজের।
শেহবাজ শরিফ জানান, চুক্তিটি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরের প্রস্তুতি চলছে। স্বাক্ষরের পর বিষয়টি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আলোচনা প্রক্রিয়ায় অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানানো হচ্ছে। পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য দেশের সহায়তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সম্ভাব্য এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করবে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার দাবি, চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।
আরও পড়ুন
- • দাশেরকান্ধি পয়ঃশোধনাগারে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি
- • ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি
- • ভোরে মাঠে নামছে ব্রাজিল, থাকছে কি নেইমার?
- • জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে
- • পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- • ৫০০ প্রতিষ্ঠান ও ৪ হাজার ভবন তৈরিসহ ১০ ক্যাটাগরিতে মহাপরিকল্পনা শিক্ষায়
- • সুপারকম্পিউটারের পূর্বাভাসে এগিয়ে ব্রাজিল
- • স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
