১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৪৩

শিরোনাম
সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালিয়ে বাঁচলো বিএসএফ ও ভারতীয়রা ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন

নেটফ্লিক্সে ঝড় তুলল মাধুরীর ‘মা বেহেন’, বিশ্ব তালিকায় দুই নম্বরে

নেটফ্লিক্সে ঝড় তুলল মাধুরীর ‘মা বেহেন’, বিশ্ব তালিকায় দুই নম্বরে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০১:৩৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে আরও বেশি মনোযোগ দিচ্ছেন। গত ৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘মা বেহেন’ মুক্তির পর থেকেই ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে এবং ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নেটফ্লিক্সের গ্লোবাল নন-ইংলিশ সিনেমার তালিকায় ছবিটি বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে আছে স্প্যানিশ ছবি ‘দ্য মার্কড ওম্যান’। তবে দর্শকের আগ্রহ ও প্রতিক্রিয়া দেখে ধারণা করা হচ্ছে, শিগগিরই ‘মা বেহেন’ প্রথম স্থানে উঠে আসতে পারে।

ছবির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মাধুরী দীক্ষিত বলেন, দর্শকদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া তার কাছে অত্যন্ত আনন্দের। তিনি জানান, গল্পের ভিন্নধর্মী উপস্থাপন, আবেগ, হাস্যরস ও বাস্তব জীবনের টানাপোড়েনই তাকে এই প্রজেক্টে যুক্ত হতে আকৃষ্ট করেছে। দর্শকরা চরিত্রগুলোর সঙ্গে সহজেই নিজেদের মিল খুঁজে পাচ্ছেন, যা তার কাছে সন্তোষজনক অভিজ্ঞতা।

এই ছবিতে মাধুরীর সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। তার একটি গুরুত্বপূর্ণ মনোলগও দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হচ্ছে। তৃপ্তি জানান, এই দৃশ্যের জন্য তিনি দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছিলেন এবং চরিত্রের আবেগ ও মানসিক অবস্থাকে গভীরভাবে বোঝার চেষ্টা করেছেন।

সুরেশ ত্রিবেণী পরিচালিত ‘মা বেহেন’ ছবির গল্প আবর্তিত হয়েছে একটি মধ্যবিত্ত পরিবারের জীবনকে ঘিরে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একক মা রেখা এবং তার দুই মেয়ে জয়া ও সুষমা। হঠাৎ একদিন তাদের বাড়িতে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে, এবং এরপর একের পর এক হাস্যকর ও অপ্রত্যাশিত ঘটনার সৃষ্টি হয়।

ছবিটিতে আরও অভিনয় করেছেন রবি কিষাণ, গীতাঞ্জলি কুলকার্নি, অরুণোদয় সিং এবং শার্দুল ভরদ্বাজ।

আরও পড়ুন