বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ২০:৫৭
দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ জুন) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ১৩ হাজার ২০ জন মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিকে আটক করা হয়েছে। এছাড়া ২ হাজার ২১১ জন ছিনতাইকারী, দস্যু ও ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১ হাজার ৯৫৮ জন এবং সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ৮০৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে। একই সময়ে অবৈধ অস্ত্র বহনের দায়ে গ্রেপ্তার হয়েছেন ৩৩১ জন।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, মোট গ্রেপ্তারের মধ্যে সবচেয়ে বড় অংশই মাদক ও চোরাচালান সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিদের।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ দমনে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • পুকুরে ছিঁড়ে পড়া তারে প্রাণ গেল দুই বছরের শিশুসহ মায়ের
- • এক ম্যাচে ৮ লাল কার্ড, প্রীতি ম্যাচে যুদ্ধের দৃশ্য!
- • ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর
- • বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে কড়া সিদ্ধান্ত
- • ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- • এক বিশ্বকাপেই ১৩ গোল, তবুও ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা জাস্ট ফন্তেইন
- • ইসরায়েলের আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান
- • ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
