১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৫২

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১৬:৪৯

সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১০ জুন) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানিয়েছেন। 

সংসদ সদস্য আবুল কালাম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, প্রশাসনিক কাজের গতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার স্বার্থে সরকারি বিভিন্ন সংস্থার শূন্য পদ দ্রুত পূরণ করা প্রয়োজন। তিনি জানতে চান, আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থার শূন্য পদ কবে নাগাদ পূরণের উদ্যোগ নেওয়া হবে?

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে গতিশীল করার জন্য এবং মানুষকে আরও সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এটি পর্যালোচনা করছে। আমরা যত দ্রুত সম্ভব এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব, ইনশাআল্লাহ।

আরও পড়ুন