১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৫৬

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা

আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১৭:১৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে এক ব্যক্তিকে ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় দুই বাহিনীর সদস্যদের মধ্যে বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার ভোরে উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে বিএসএফের এক সদস্য গুলি করার প্রসঙ্গ তুললে বিজিবির একজন কর্মকর্তা এর প্রতিবাদ জানান। তিনি বলেন, “আপনি গুলি করলে আমরা কি চুপ করে বসে থাকব? আমাদের কাছে কি গুলি নেই? আপনি গুলির কথা বললেন কেন?”

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভোরের দিকে আন্তর্জাতিক সীমান্তের ১০৮২ নম্বর পিলারসংলগ্ন এলাকায় কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন সেখানে অবস্থান নেন। পরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

তাঁদের দাবি, সাতজন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ছয়জন সরে যান। একজন বৃদ্ধ শূন্যরেখা এলাকায় থেকে যান।

ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে দুই বাহিনীর মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো সমাধান হয়নি বলে জানা গেছে। ফলে ওই বৃদ্ধ এখনো শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৃদ্ধকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণের বিষয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকায় জটিলতা তৈরি হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “বিএসএফ একজনকে পুশইনের চেষ্টা করেছিল। আমরা তাকে ফেরত পাঠিয়েছি। লোকটি এখনো শূন্যরেখায় রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত আছে।”

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ওই ব্যক্তির পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল।

আরও পড়ুন