১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৫০

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস

শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ২১:২৯

যথাযোগ্য মর্যাদায় দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে নির্ধারিত ২৯ মে’র পরিবর্তে বুধবার (১০ জুন) দিবসটির কর্মসূচি আয়োজন করা হয়।

সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শাহাদাতবরণকারী সদস্যদের পরিবার ও আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের প্রতিপাদ্য ছিল ‘শান্তিতে বিনিয়োগ’। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শান্তিরক্ষা মিশনে প্রাণ উৎসর্গকারী সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রধানমন্ত্রী বলেন, সংঘাত ও মানবিক সংকটে আক্রান্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের শান্তিরক্ষীরা অসাধারণ সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশ্বশান্তির জন্য আত্মত্যাগকারী শান্তিরক্ষীদের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে শান্তিরক্ষা মিশনে শাহাদাতবরণকারী সদস্যদের পরিবার এবং আহত শান্তিরক্ষীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ছয় শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত করা হয়েছে।

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

দিবসটি উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার এবং ‘ইন্টারন্যাশনাল ডে অব ইউনাইটেড নেশনস পিসকিপার্স জার্নাল’-এর ১২তম সংস্করণ প্রকাশ করা হয়।

প্রতিফলন/ এ কে 

আরও পড়ুন