ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ২১:৫৮
সবচেয়ে ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও আইনের শাসন, সুষ্ঠু বিচারপ্রক্রিয়া এবং অভিযুক্তের আইনগত প্রতিনিধিত্বের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জনপ্রিয়তার চেয়ে ন্যায়, যুক্তি ও আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।
‘বাংলাদেশে মৃত্যুদণ্ড মামলায় আইনি প্রতিনিধিত্ব: একটি প্রায়োগিক ও ধারণাগত বিশ্লেষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধে সমাজের ন্যায়বিচারের প্রত্যাশা থাকলেও প্রত্যেক অভিযুক্তের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে।
রামিসা হত্যা মামলার উদাহরণ টেনে তিনি বলেন, দ্রুত তদন্ত, ডিএনএ পরীক্ষা, অভিযোগপত্র দাখিল ও বিচার সম্পন্নের পাশাপাশি অভিযুক্তের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়ে যথাযথ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হলেও সরকার আইনের মৌলিক নীতিমালা থেকে সরে আসেনি উল্লেখ করে তিনি বলেন, ন্যায়বিচারের স্বার্থে প্রত্যেক অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।
মন্ত্রী জানান, বিচারপ্রাপ্তির সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম সম্প্রসারণ, মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা জোরদার এবং আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনা খরচে আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি অভিজ্ঞ আইনজীবীদের নির্দিষ্ট সংখ্যক মামলা প্রো বোনো ভিত্তিতে পরিচালনার বিষয়েও ভাবনা চলছে।
মৃত্যুদণ্ড প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ এ শাস্তি বাতিল করলেও বাংলাদেশের বাস্তবতায় বিষয়টি এখনও জটিল। তবে ভবিষ্যতে মানবাধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধে দেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিফলন/ এ কে
আরও পড়ুন
- • পুকুরে ছিঁড়ে পড়া তারে প্রাণ গেল দুই বছরের শিশুসহ মায়ের
- • এক ম্যাচে ৮ লাল কার্ড, প্রীতি ম্যাচে যুদ্ধের দৃশ্য!
- • ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর
- • বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে কড়া সিদ্ধান্ত
- • ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- • এক বিশ্বকাপেই ১৩ গোল, তবুও ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা জাস্ট ফন্তেইন
- • ইসরায়েলের আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান
- • ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
