১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০২:২৩

শিরোনাম
সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালিয়ে বাঁচলো বিএসএফ ও ভারতীয়রা ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন

পুকুরে ছিঁড়ে পড়া তারে প্রাণ গেল দুই বছরের শিশুসহ মায়ের

পুকুরে ছিঁড়ে পড়া তারে প্রাণ গেল দুই বছরের শিশুসহ মায়ের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০০:৪১

বরগুনায় ঝড়ের সময় পুকুরে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা ও তার দুই বছর বয়সী সন্তানের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ এলাকায় নিজ বাড়ির পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা মো. মিরাজের স্ত্রী নুপুর আক্তার এবং তার দুই বছর বয়সী ছেলে শাহাদাত।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঝড়ো হাওয়ার সময় একটি গাছ উপড়ে পড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে যায়। বিষয়টি তখন কেউ বুঝতে পারেনি বা সরিয়ে নেওয়া হয়নি।

পরদিন বুধবার দুপুরের দিকে নুপুর আক্তার তার ছোট সন্তানকে নিয়ে পুকুরের কাছে গেলে আগে থেকেই পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে ধারণা করা হচ্ছে।

পরে বিকেলে বিদ্যুৎ বিভাগের কর্মীরা মেরামতের কাজ করতে গিয়ে পুকুরে মরদেহ দেখতে পান। এরপর বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয় এবং উদ্ধার অভিযান চালানো হয়।

নিহতের স্বজনরা জানান, ঝড়ের পর বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে থাকলেও তা কারও নজরে আসেনি। ফলে এই দুর্ঘটনা ঘটে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন