১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৫২

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

পিরোজপুরে বেইলি ব্রিজ ধস, বন্ধ ঢাকা-পাথরঘাটা সড়ক

পিরোজপুরে বেইলি ব্রিজ ধস, বন্ধ ঢাকা-পাথরঘাটা সড়ক

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১২:১৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে পড়ায় ঢাকা-পাথরঘাটা প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকার নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি ধসে পড়ে। এ সময় আলুবোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠেছিল। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর মধ্যেই অতিরিক্ত বোঝাই ট্রাকটি ব্রিজ পার হওয়ার সময় সেটি ধসে পড়ে। এরপর থেকে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

ফলে আশপাশের এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চরম দুর্ভোগ নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা মামুন হোসেন বলেন, বেইলি ব্রিজটি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল। প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন ও অসংখ্য পথচারী এই ব্রিজ ব্যবহার করতেন।

তিনি আরও বলেন, ব্রিজটি ধসে যাওয়ায় কোনো ধরনের মালামাল পরিবহন করা যাচ্ছে না। এমনকি জরুরি রোগী পরিবহনও বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, ঢাকা-পাথরঘাটা মহাসড়কের এই বেইলি ব্রিজটির ধারণক্ষমতা ছিল ২০ মেট্রিক টন। কিন্তু আলুবোঝাই ট্রাকটির ওজন অনেক বেশি হওয়ায় ব্রিজটি ভেঙে পড়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন