১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৫৪

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১২:১০

ময়মনসিংহে ঢাকাগামী আন্তঃনগর ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে এ পথে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (১০ জুন) সকালে নগরীর সানকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকালে ময়মনসিংহের সানকিপাড়া এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।

এর ফলে ময়মনসিংহ ও জামালপুরের মধ্যে সরাসরি রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেললাইন সচল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিকট শব্দে ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, ট্রেনটির পাওয়ার কার পর্যন্ত রেখে সামনের অংশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধারকাজ শেষ হলেই ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন