ইসরায়েলের আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ২২:০৩
সিরিয়া ও লেবাননে ইসরায়েলের চলমান সামরিক হামলা এখন তুরস্কের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ।
বুধবার (১০ জুন) তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন দলের আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে পরিচালিত হামলা এমন পর্যায়ে পৌঁছেছে, যা সরাসরি তুরস্ককেও প্রভাবিত করতে পারে।
তিনি বলেন, সিরিয়া ও লেবাননের নিরাপত্তার সঙ্গে তুরস্কের নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টি হলে তার প্রভাব তুরস্কের ওপরও পড়বে।
ন্যাটোভুক্ত দেশ তুরস্ক দীর্ঘদিন ধরেই গাজা, লেবানন ও ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করে আসছে। আঙ্কারা বারবার দাবি করেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। এ কারণে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
বক্তব্যে এরদোয়ান আরও অভিযোগ করেন, আফ্রিকার বিভিন্ন অঞ্চল ও ভূমধ্যসাগরীয় এলাকায় অস্থিতিশীলতা তৈরির জন্য গোপন তৎপরতায় জড়িত রয়েছে ইসরায়েল। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক ও তুর্কি সাইপ্রিয়টদের অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বৃদ্ধির পেছনেও ইসরায়েলের উসকানিমূলক ভূমিকা রয়েছে বলে সম্প্রতি অভিযোগ করেছে আঙ্কারা।
আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে ইসরায়েলের জন্য উৎসাহ হিসেবে উল্লেখ করে এরদোয়ান বিশ্বশক্তিগুলোর প্রতি আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ও ন্যায়ের সীমার মধ্যে ফিরিয়ে আনা এখন সমগ্র মানবজাতির দায়িত্ব।
প্রতিফলন/ এ কে
আরও পড়ুন
- • পুকুরে ছিঁড়ে পড়া তারে প্রাণ গেল দুই বছরের শিশুসহ মায়ের
- • এক ম্যাচে ৮ লাল কার্ড, প্রীতি ম্যাচে যুদ্ধের দৃশ্য!
- • ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর
- • বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে কড়া সিদ্ধান্ত
- • ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- • এক বিশ্বকাপেই ১৩ গোল, তবুও ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা জাস্ট ফন্তেইন
- • ইসরায়েলের আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান
- • ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
