১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৪৯

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় গণগুলিবর্ষণ, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় গণগুলিবর্ষণ, নিহত ১২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১৩:৫৭

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলের কাছে আসে। পরে তারা একটি পেট্রল স্টেশনের নিকটবর্তী এলাকা থেকে বস্তির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে গুলি চালাতে থাকে।

হামলার পর তারা একই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে জরুরি চিকিৎসা সেবা দল আহতদের হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হয়। আহত অন্তত ৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বন্দুক সহিংসতা ও হত্যাকাণ্ডের হার তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে বস্তি এলাকায় গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এর আগে গত বছর জোহানেসবার্গের একটি ট্যাভার্নে গণগুলিবর্ষণে ৯ জন নিহত হন।

সরকারি ও বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় বৈধ আগ্নেয়াস্ত্রের সংখ্যা প্রায় ৩০ লাখ। অবৈধ অস্ত্রের সংখ্যাও সমপরিমাণ হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন