১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৪৯

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

চুক্তি না হলে ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের

চুক্তি না হলে ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ২০:৩৭

ইরানের সঙ্গে চলমান আলোচনা ও সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, একটি চুক্তিতে পৌঁছাতে ইরান অনেক দেরি করেছে এবং এখন তাদের এর মূল্য দিতে হবে।

বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইরান শুধু কথা বলে, কাজ করে না। তারা যদি চুক্তিতে পৌঁছাত, সেটি তাদের জন্য ভালো হতো। কিন্তু তারা অনেক দেরি করেছে, এখন এর মূল্য দিতে হবে।”

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তেহরান চুক্তিতে স্বাক্ষর করতে রাজি না হলে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুকে লক্ষ্য করে নতুন হামলার নির্দেশ দিতে পারেন।

এদিকে পরিস্থিতি সম্পর্কে অবগত এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর একটি সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করতে কাতারের আলোচকরা বুধবার সকালে তেহরানে গেছেন।

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক হামলার বিষয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের এখনো চুক্তিতে স্বাক্ষর করে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ রয়েছে। তবে আলোচনা ধীরগতির হওয়ায় যুক্তরাষ্ট্র আরও হামলা চালানোর বিষয়টিও বিবেচনায় রাখতে পারে।

চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও পড়ুন