ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ২৩:২০
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে আব্দুস সালাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চৌরাস্তা এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে রাখার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুস সালাম আগে দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন এবং স্থানীয় যুবলীগের একটি পদেও দায়িত্ব পালন করেছেন।
মামলার বাদী ফরহাদ হোসেন, যিনি স্থানীয় বিএনপির একজন নেতা। তার অভিযোগ, সোমবার তার একশ পঞ্চাশ সিসির মোটরসাইকেল চুরি হয়। পরদিন আব্দুস সালাম তার কাছে ত্রিশ হাজার টাকা দাবি করেন এবং ওই টাকা দিলে মোটরসাইকেল ফেরত দেওয়া হবে বলে জানান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি পুলিশকে অবহিত করেন।
পরে আব্দুস সালামের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাঁশঝাড় থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আরও কয়েকজন ব্যক্তি নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একজন দাবি করেন, তার হারানো গাড়ি ফিরে পেতে বিপুল পরিমাণ অর্থ দিতে হয়েছিল। অন্য কয়েকজনও মোটরসাইকেল উদ্ধারের নামে অর্থ নেওয়ার অভিযোগ করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরির অভিযোগে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
আরও পড়ুন
- • মার্কিন ঘাটিতে নতুন প্রযুক্তির ড্রোন হামলা, ইরানের আক্রমণে দিশেহারা যুক্তরাষ্ট্র
- • নেটফ্লিক্সে ঝড় তুলল মাধুরীর ‘মা বেহেন’, বিশ্ব তালিকায় দুই নম্বরে
- • সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালিয়ে বাঁচলো বিএসএফ ও ভারতীয়রা
- • বিশ্বকাপ গানে নোরা ফাতেহি, ৪৫ সেকেন্ডের টিজারেই বাজিমাৎ
- • পুকুরে ছিঁড়ে পড়া তারে প্রাণ গেল দুই বছরের শিশুসহ মায়ের
- • এক ম্যাচে ৮ লাল কার্ড, প্রীতি ম্যাচে যুদ্ধের দৃশ্য!
- • ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর
- • বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে কড়া সিদ্ধান্ত
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
