১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০২:২৪

শিরোনাম
সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালিয়ে বাঁচলো বিএসএফ ও ভারতীয়রা ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে কড়া সিদ্ধান্ত

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে কড়া সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ২৩:৩০

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে ঘিরে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বিশেষ নিরাপত্তা ও ব্যবস্থাপনা নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম।

শহরে সম্ভাব্য যানজট কমানো এবং নাগরিকদের চলাচল সহজ রাখতে বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, ওই দিন মেক্সিকো সিটির সব স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

একই সঙ্গে সরকারি দপ্তরের অনেক কর্মীকে ঘরে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শহরের রাস্তায় অতিরিক্ত চাপ না পড়ে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও অপ্রয়োজনীয় কার্যক্রম কমিয়ে কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জানিয়েছেন, বিশ্বকাপ উদ্বোধনের দিন যেন শহরে কোনো ধরনের যানজট, ভিড় বা নিরাপত্তা সমস্যা তৈরি না হয়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই বিশেষ ব্যবস্থা শুধু উদ্বোধনী দিনের জন্যই কার্যকর থাকবে। ওই দিন মেক্সিকো তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে, এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে।

আরও পড়ুন