১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৪৯

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

আগামীকাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের

আগামীকাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১০:৫৭

আগামীকাল থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। তিন দেশের ১৬টি শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর। এক মাসেরও বেশি সময়ব্যাপী চলবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচটি।

এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ১৮ জুলাই মায়ামিতে।

বিশ্বকাপের এবারের আসরে অংশ নিচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের শক্তিশালী দলগুলো। গ্রুপ পর্ব শেষে সেরা দলগুলো জায়গা করে নেবে নকআউট রাউন্ডে।

গ্রুপ-এতে রয়েছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। গ্রুপ-বিতে খেলবে কানাডা, কাতার, সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনা।

ব্রাজিল পড়েছে গ্রুপ-সিতে। তাদের সঙ্গে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অন্যদিকে গ্রুপ-জেতে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই গ্রুপে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

গ্রুপ-আইতে আছে ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়ে। আর গ্রুপ-এলে মুখোমুখি হবে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

গ্রুপ পর্ব শেষে শুরু হবে নকআউট পর্ব। দ্বিতীয় রাউন্ড, শেষ ষোল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পেরিয়ে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে মহারণের ফাইনাল।

এবারের বিশ্বকাপে নিউইয়র্ক-নিউজার্সি, লস অ্যাঞ্জেলেস, ডালাস, মায়ামি, আটালান্টা, টরন্টো, ভ্যাঙ্কুভার, মেক্সিকো সিটি, গুয়াদালাজারা ও মন্টেরেসহ ১৬টি শহরে ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন বিশ্বকাপের দিকে। প্রিয় দলের সাফল্যের স্বপ্নে বিভোর সমর্থকরা অপেক্ষায় রয়েছেন ফুটবলের সবচেয়ে বড় উৎসব উপভোগ করার।

আরও পড়ুন