১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৫৩

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

বিশ্বকাপ উদ্বোধনে শাকিরার মঞ্চ মাতানোর অপেক্ষা

বিশ্বকাপ উদ্বোধনে শাকিরার মঞ্চ মাতানোর অপেক্ষা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ২১:৪৯

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দেশ। আর এই ঐতিহাসিক আসরকে ঘিরে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী আয়োজনের মূল মঞ্চ হবে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আসতেকা স্টেডিয়াম। উদ্বোধনী প্রদর্শনীর পর মাঠে গড়াবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ম্যাচ।

খেলা শুরুর আগেই দর্শকদের জন্য থাকছে সংগীত, সংস্কৃতি ও আলোকসজ্জার বিশেষ আয়োজন। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, লাতিন আমেরিকার সংস্কৃতি ও ঐতিহ্যের রঙে সাজানো হবে উদ্বোধনী অনুষ্ঠান। একই সঙ্গে উন্মোচন করা হবে বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক অ্যালবাম।

মঞ্চ মাতাতে থাকছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশেন, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলিস, মানা ও টাইলা। এছাড়া শেষ মুহূর্তে আরও কয়েকজন তারকা শিল্পী যোগ দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন আয়োজকরা।

বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করবেন কলম্বিয়ার জনপ্রিয় গায়িকা শাকিরা ও নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়। এই পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বকাপের অফিসিয়াল গানের সঙ্গে শাকিরার চতুর্থবারের মতো সম্পৃক্ততা তৈরি হবে।

এর আগে ২০০৬ বিশ্বকাপে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ বিশ্বকাপে ‘লা লা লা’ গেয়ে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করেছিলেন তিনি।

শুধু উদ্বোধনী অনুষ্ঠান নয়, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের হাফটাইম শোতেও প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন শাকিরা। সেখানে তার সঙ্গে পারফর্ম করবে উগান্ডার জনপ্রিয় শিশু নৃত্যদল ‘ট্রিপলেটস গেটো কিডস’।

বিশ্বকাপের উদ্বোধনী উৎসবকে ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। এবার মাঠের লড়াইয়ের পাশাপাশি বিনোদনের মঞ্চেও নজর কাড়তে প্রস্তুত আয়োজকরা।

প্রতিফলন/ এ কে

আরও পড়ুন