১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০২:২৩

শিরোনাম
সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালিয়ে বাঁচলো বিএসএফ ও ভারতীয়রা ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০০:০০

দেশের দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতি এবং তরুণদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে ২০২৬–২০৩১ মেয়াদের বাজেটে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের সুবিধার প্রস্তাব আনতে যাচ্ছেন অর্থমন্ত্রী।

প্রস্তাব অনুযায়ী, ফ্রিল্যান্সিং থেকে অর্জিত সব ধরনের আয়কে করমুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এ খাতের সেবার ওপর থেকে সম্পূর্ণভাবে ভ্যাট প্রত্যাহারের বিষয়টিও বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে।

এতদিন শুধু আইটি ফ্রিল্যান্সিংয়ের আয় করমুক্ত ছিল। তবে নতুন প্রস্তাব কার্যকর হলে সব ধরনের ফ্রিল্যান্সিং আয় করের আওতার বাইরে চলে যাবে। এতে ফ্রিল্যান্সাররা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আয় দেশে আনার ক্ষেত্রে আরও উৎসাহিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

শুধু ফ্রিল্যান্সার নয়, কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রেও একই ধরনের কর অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা তরুণদের আয়কে দেশের ক্রিয়েটিভ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বর্তমানে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য রয়েছে। নতুন বাজেটে এই ভ্যাট সম্পূর্ণভাবে তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্টার্টআপ খাতের জন্য দীর্ঘমেয়াদী ভ্যাট ছাড় এবং অবকাঠামো ভাড়ার ওপর ভ্যাট অব্যাহতির বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের লক্ষ্য একটি শক্তিশালী ক্রিয়েটিভ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা। এজন্য প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের ফ্রিল্যান্সিং ও ডিজিটাল কনটেন্ট খাত আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন