সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালিয়ে বাঁচলো বিএসএফ ও ভারতীয়রা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০১:২১
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক ‘পুশইন’ করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের পাশাপাশি দুই দেশের স্থানীয় মানুষের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার বিকেলে দুই দেশের স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। একপর্যায়ে বাংলাদেশিদের প্রতিরোধের মুখে কিছু ভারতীয় নাগরিক পিছু হটে।
স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, বুধবার সকালে রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয়দের বাধার কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিকে শূন্যরেখায় রেখে চলে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
পরে ওই ৬০ বছর বয়সী ব্যক্তি শূন্যরেখা থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আবারও বাধা দেয় বিজিবি ও স্থানীয়রা। পরে তিনি আবার শূন্যরেখায় ফিরে যান।
পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো পক্ষই ওই ব্যক্তিকে গ্রহণে রাজি হয়নি বলে জানা গেছে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে।
বিকেলের দিকে কাঁটাতারের বেড়ার কাছে দুই দেশের কিছু মানুষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একপর্যায়ে ঢিল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে এবং পরিস্থিতি কিছু সময়ের জন্য অস্থির হয়ে ওঠে।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের শান্ত থাকার এবং সীমান্ত পরিস্থিতিতে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
- • মার্কিন ঘাটিতে নতুন প্রযুক্তির ড্রোন হামলা, ইরানের আক্রমণে দিশেহারা যুক্তরাষ্ট্র
- • নেটফ্লিক্সে ঝড় তুলল মাধুরীর ‘মা বেহেন’, বিশ্ব তালিকায় দুই নম্বরে
- • সীমান্তে বাংলাদেশিদের ধাওয়ায় পালিয়ে বাঁচলো বিএসএফ ও ভারতীয়রা
- • বিশ্বকাপ গানে নোরা ফাতেহি, ৪৫ সেকেন্ডের টিজারেই বাজিমাৎ
- • পুকুরে ছিঁড়ে পড়া তারে প্রাণ গেল দুই বছরের শিশুসহ মায়ের
- • এক ম্যাচে ৮ লাল কার্ড, প্রীতি ম্যাচে যুদ্ধের দৃশ্য!
- • ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর
- • বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে কড়া সিদ্ধান্ত
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
