কক্সবাজারে পুলিশের ছদ্মবেশে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১৭:০৬
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ছদ্মবেশে কারারক্ষীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে।
মঙ্গলবার (৯ জুন) রাত ২টা নাগাদ উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাওলানা ফয়জুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
মাওলানা ফয়জুল আলমের ছেলে আব্দুল্লাহ আল মুস্তাহিদ কুমিল্লা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত আছেন।
ভুক্তভোগী আব্দুল্লাহ আল মুস্তাহিদ জানান, রাত ২টার দিকে একদল সশস্ত্র লোক তাদের বাড়ির দরজায় এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। বাড়িতে ‘আসামি আছে’ বলে তারা জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। ওই সময় বাড়িতে অবস্থান করছিলেন মুস্তাহিদের ছোট বোনের জামাই ওবায়দুল হক, যিনি নিজেও ফেনী জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত।
তিনি আরও জানান, ওবায়দুল হক আগন্তুকদের হাতের অস্ত্রগুলো সরকারি অস্ত্র নয় বলে ধারণা করেন এবং দ্রুত বাড়ির নারী সদস্যদের নিরাপদ হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তারা প্রতিটি কক্ষে ঢুকে আসবাবপত্র তচনচ করে ব্যাপক তল্লাশি চালায়।
ডাকাতরা বাড়ি থেকে চার জোড়া স্বর্ণের কানের দোল, নগদ ৩০ হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোন লুট করে।
মাওলানা ফয়জুল আলম গণমাধ্যমকে জানান, ৩ জন অস্ত্রধারী বাড়িতে প্রবেশ করলেও চার-পাঁচজন ডাকাত বাড়ির বাইরে অপেক্ষায় ছিলো। তারা সবকিছু নিয়ে দ্রুত আমার বাড়ি ত্যাগ করে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে দ্রুত পৌছায় পুলিশ। হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই রাতে ডিউটিতে থাকা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। ডাকাত ধরার জন্য ও মালামাল উদ্ধারে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
- • পুকুরে ছিঁড়ে পড়া তারে প্রাণ গেল দুই বছরের শিশুসহ মায়ের
- • এক ম্যাচে ৮ লাল কার্ড, প্রীতি ম্যাচে যুদ্ধের দৃশ্য!
- • ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর
- • বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে কড়া সিদ্ধান্ত
- • ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- • এক বিশ্বকাপেই ১৩ গোল, তবুও ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা জাস্ট ফন্তেইন
- • ইসরায়েলের আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান
- • ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
