১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০০:৪৮

শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী
শিরোনাম
ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে পালিত জাতিসংঘ দিবস বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮ জন হামের টিকা ক্রয়ে সরকারের বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো’-সীমান্তে বিজিবি-বিএসএফের উত্তেজনা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন সরকারি দফতরের শূন্যপদ পূরণে যত দ্রুত সম্ভব নিয়োগ: প্রধানমন্ত্রী

আবারও বিয়ের গুঞ্জনে জেনিফার উইংগেট

আবারও বিয়ের গুঞ্জনে জেনিফার উইংগেট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১১:১৯

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন বিনোদনভিত্তিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সিঙ্গাপুরভিত্তিক এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এমনকি তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে।
কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী ইশমায়েল উইলিয়ামের সঙ্গে কিছুদিন ধরে প্রেম করছেন জেনিফার। সম্প্রতি তিনি অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন এবং জেনিফার তাতে সম্মতি জানিয়েছেন। এরপর থেকেই তাঁদের বিয়ের প্রস্তুতি চলছে বলে দাবি করা হচ্ছে।

এর আগে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে সংসার পেতেছিলেন জেনিফার। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দিল মিল গায়ে’র শুটিং সেটে তাঁদের পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১২ সালের এপ্রিলে বিয়ে করেন তাঁরা। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের দুই বছরের মাথায় ২০১৪ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা জুটি।

বিচ্ছেদের পর ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমার শুটিংয়ের সময় অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়ান করণ সিং গ্রোভার। পরের বছর তাঁরা বিয়ে করেন।

অন্যদিকে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত ছিলেন জেনিফার। নতুন কোনো সম্পর্কে জড়ানোর খবরও প্রকাশ্যে আসেনি। তবে সম্প্রতি তাঁকে ঘিরে বিয়ের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে।

ভক্তদের একাংশের দাবি, সামাজিক মাধ্যমে বিয়েসংক্রান্ত বিভিন্ন কনটেন্ট অনুসরণ করতে দেখা গেছে জেনিফারকে। পাশাপাশি একটি ওয়েডিং ড্যান্স–বিষয়ক ইনস্টাগ্রাম রিলে তাঁর মন্তব্যও নজরে এসেছে। এরপর থেকেই বিয়ের জল্পনা আরও জোরালো হয়।

বিনোদনভিত্তিক কয়েকটি প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইশমায়েল ও জেনিফার বর্তমানে একসঙ্গে বেশ সুখী সময় কাটাচ্ছেন। তাঁদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে দাবি করা হয়েছে, ছুটির এক সফরে জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন ইশমায়েল। প্রস্তাবে সম্মতি জানান অভিনেত্রী।

খবর অনুযায়ী, বিয়ের সম্ভাব্য আয়োজন নিয়েও ভাবতে শুরু করেছেন জেনিফার। বিয়ের আয়োজক ও বিভিন্ন ওয়েডিং সার্ভিসের তালিকা তৈরির কাজও নাকি শুরু করেছেন তিনি। এমনকি প্রাথমিক পরিকল্পনার একটি খসড়াও প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, খ্রিস্টান রীতিতে বিয়ে করতে পারেন তাঁরা। সেপ্টেম্বর-অক্টোবর অথবা ডিসেম্বর-জানুয়ারির কোনো এক সময়কে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এখনো বিয়ের স্থান চূড়ান্ত হয়নি।

তবে সম্পর্ক, বাগদান বা বিয়ের বিষয়ে এখন পর্যন্ত জেনিফার উইংগেট কিংবা ইশমায়েল উইলিয়ামের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

আরও পড়ুন