১৩ জুন ২০২৬, শনিবার, ২০:৫৭

শিরোনাম
মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দাশেরকান্ধি পয়ঃশোধনাগারে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক বাজেটের দাবি অর্থমন্ত্রীর হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৭ কার্যদিবসের মধ্যে প্রকাশ হতে পারে প্রাথমিকের বৃত্তির ফল

৭ কার্যদিবসের মধ্যে প্রকাশ হতে পারে প্রাথমিকের বৃত্তির ফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৮:৫৩

আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বর্তমানে ফল প্রকাশের আগে শেষ ধাপের যাচাই-বাছাই কার্যক্রম চলছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফলাফলে কোনো ধরনের ভুল বা অসংগতি এড়াতে তথ্যগুলো একাধিকবার পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই ফল প্রকাশ করা হবে।

ডিপিইর কর্মকর্তারা জানান, শিক্ষা পদক, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস পোর্টাল এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

গত ১৫ থেকে ১৮ এপ্রিল তিন পার্বত্য জেলা ছাড়া সারা দেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়।

এবার প্রায় সাড়ে ৬ লাখ পরীক্ষার্থীর মধ্য থেকে ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। এর মধ্যে ৮০ শতাংশ বা ৬৬ হাজার শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং ২০ শতাংশ বা ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী বেসরকারি বিদ্যালয় থেকে বৃত্তি পাবে। মেধা তালিকায় ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান রাখা হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড—এই দুই শ্রেণিতে বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলের শিক্ষার্থীরা মাসিক ৩০০ থেকে ৩৫০ টাকা এবং সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা মাসিক ২২৫ থেকে ২৫০ টাকা করে পাবে। এছাড়া উভয় গ্রেডের শিক্ষার্থীরা বছরে এককালীন ২২৫ টাকা অতিরিক্ত ভাতা পাবে।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত টানা তিন বছর এই সুবিধা বহাল থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবিষ্যতে বৃত্তির অর্থ বৃদ্ধি করার একটি প্রস্তাবও সরকারের বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন