রাজস্ব লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী বলে মন্তব্য নাহিদ ইসলামের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ২২:১৪
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার রাতে বাজেট নিয়ে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ইতিবাচক ও নেতিবাচক—উভয় দিকই রয়েছে। তবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার দিক থেকে বাজেটটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নাহিদ ইসলাম বলেন, “রাজস্ব ঘাটতির দিক দিয়ে এই বাজেট উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত।”
তিনি আরও অভিযোগ করেন, বাজেটে ব্যাংকিং খাত ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে তেমন কোনো আলোচনা নেই। এ কারণে সামগ্রিকভাবে তিনি বাজেট নিয়ে আশাবাদী নন বলেও মন্তব্য করেন।
প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার মধ্যেই এনসিপির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ইরানের তেলবাহী জাহাজে আবারও মার্কিন হামলা
- • বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন
- • আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
- • সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস যেসব জেলায়
- • দলকে জিতিয়ে হাসপাতালে অধিনায়ক মিরাজ
- • ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- • খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ অগ্নিকান্ড
- • রাজস্ব লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী বলে মন্তব্য নাহিদ ইসলামের
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
