দলকে জিতিয়ে হাসপাতালে অধিনায়ক মিরাজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ২২:৫৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার (১১ জুন) ঐতিহাসিক সিরিজ জয়ের পরপরই হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে।
রান তাড়ার সময় ন্যাথান এলিসের একটি শর্ট বল মিরাজের হেলমেটে আঘাত করে।প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি আবার ব্যাটিংয়ে ফেরেন এবং তার ছক্কাতেই জয় লাভ করে বাংলাদেশ। তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি মিরাজকে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। দলের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টিম ম্যানেজার নাফিস ইকবাল গণমাধ্যমকে জানান, মিরাজের অবস্থা আপাতত ভালো। মাথায় আঘাত পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে।
আগামী রোববার সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডার্কওয়ার্থ-লুইস (ডিএল) পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। অজি দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। মেহেদী মিরাজ বল হাতে ৬ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট না পেলেও ব্যাট হাতে অপরাজিত ২২ রান করেন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বিশ্বকাপের ১ম ম্যাচে ১ গোলে এগিয়ে গেল মেক্সিকো
- • ইরানে পূর্বনির্ধারিত মার্কিন হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত বাফুফে সভাপতি 'তাবিথ আউয়াল'
- • প্রকাশিত হলো এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা
- • ইরানের তেলবাহী জাহাজে আবারও মার্কিন হামলা
- • বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন
- • আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
