১২ জুন ২০২৬, শুক্রবার, ০১:৩৯

শিরোনাম
আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষায়, সবচেয়ে কম ত্রাণে সরকারি চাকরিজীবিদের নতুন বেতন কাঠামো, বাড়তি ৪৬৪১ কোটি বরাদ্দ বাজেটে চমক, আসছে ৮ বড় জনকল্যাণ উদ্যোগ বাজেটে দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর ঘোষণা রাষ্ট্রপতির স্বাক্ষরে চূড়ান্ত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রত্যেক নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল জীবনযাত্রার ব্যয় কমাতে করছাড়, কমতে পারে নিত্যপণ্য ও চিকিৎসা খরচ

আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ২৩:১৩

আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন এলাকা।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। উপকেন্দ্র ছিল ভারতের আসামের সিলচর শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে।

উপকেন্দ্র ঢাকা থেকে প্রায় ২৮৭ কিলোমিটার দূরে হলেও সিলেট, ময়মনসিংহ এবং রাজধানীর কিছু এলাকায় ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন টের পান বাসিন্দারা।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ৭ জুন রাতে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটান।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন