১২ জুন ২০২৬, শুক্রবার, ০০:১৭

শিরোনাম
আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষায়, সবচেয়ে কম ত্রাণে সরকারি চাকরিজীবিদের নতুন বেতন কাঠামো, বাড়তি ৪৬৪১ কোটি বরাদ্দ বাজেটে চমক, আসছে ৮ বড় জনকল্যাণ উদ্যোগ বাজেটে দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর ঘোষণা রাষ্ট্রপতির স্বাক্ষরে চূড়ান্ত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রত্যেক নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল জীবনযাত্রার ব্যয় কমাতে করছাড়, কমতে পারে নিত্যপণ্য ও চিকিৎসা খরচ

সরকারি চাকরিজীবিদের নতুন বেতন কাঠামো, বাড়তি ৪৬৪১ কোটি বরাদ্দ

সরকারি চাকরিজীবিদের নতুন বেতন কাঠামো, বাড়তি ৪৬৪১ কোটি বরাদ্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ২০:০৪

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে অতিরিক্ত ৪ হাজার ৬৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫ দশমিক ৪৭ শতাংশ বেশি।

অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বাস্তবতা বিবেচনায় সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন বাজেটে কর্মকর্তাদের বেতন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা এবং কর্মচারীদের বেতন বাবদ ৩০ হাজার ৬৭১ কোটি টাকা। এছাড়া ভাতাদি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা, যা বেতন-ভাতা খাতের সবচেয়ে বড় অংশ।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতির চাপ, সরকারি চাকরিতে নতুন নিয়োগ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বেতন-ভাতা খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। নতুন বরাদ্দ সরকারি চাকরিজীবীদের আর্থিক চাপ কিছুটা কমাতে সহায়ক হবে বলে মনে করছেন তারা।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন