ইরানের তেলবাহী জাহাজে আবারও মার্কিন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ২৩:৫৫
ইরানের তেল বহনের অভিযোগে ওমান উপসাগরে একটি জাহাজে হামলা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এম/টি জালভির’ নামের জাহাজটি বারবার নির্দেশনা না মানায় এর ইঞ্জিন অংশে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে জাহাজটি অচল হয়ে যায়।
যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি ইরানের ওপর চলমান অবরোধ ভেঙে তেল পরিবহন করছিল।
এদিকে ভারতের মতে, একই ধরনের একটি ঘটনায় তাদের তিন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে নয়াদিল্লি।
ভারত আরও জানায়, বর্তমানে হরমুজ প্রণালিতে তাদের ১৩টি জাহাজ আটকে আছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে ১৮ হাজারের বেশি ভারতীয় নাবিক কাজ করছেন।
ঘটনার পর হরমুজ প্রণালি ও ওমান উপসাগর এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বিশ্বকাপের ১ম ম্যাচে ১ গোলে এগিয়ে গেল মেক্সিকো
- • ইরানে পূর্বনির্ধারিত মার্কিন হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত বাফুফে সভাপতি 'তাবিথ আউয়াল'
- • প্রকাশিত হলো এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা
- • ইরানের তেলবাহী জাহাজে আবারও মার্কিন হামলা
- • বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন
- • আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
