১২ জুন ২০২৬, শুক্রবার, ০১:৪০

শিরোনাম
আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষায়, সবচেয়ে কম ত্রাণে সরকারি চাকরিজীবিদের নতুন বেতন কাঠামো, বাড়তি ৪৬৪১ কোটি বরাদ্দ বাজেটে চমক, আসছে ৮ বড় জনকল্যাণ উদ্যোগ বাজেটে দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর ঘোষণা রাষ্ট্রপতির স্বাক্ষরে চূড়ান্ত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রত্যেক নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল জীবনযাত্রার ব্যয় কমাতে করছাড়, কমতে পারে নিত্যপণ্য ও চিকিৎসা খরচ

বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন

বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ২৩:৩৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় লাভ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট  দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে এই অভাবনীয় সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তাদের জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৫ উইকেটে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে পরাজিত করে স্বাগতিকরা।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দল তাদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের ইতিহাস গড়েছে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন