খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ২১:১০
ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে।
বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানের খার্গ দ্বীপসহ গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেবে। তার দাবি, ইরানের তেল ও গ্যাস খাতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বৃহস্পতিবার রাতে ইরানের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী হামলা চালানো হবে। এর মাধ্যমে টানা তৃতীয় রাতের মতো ইরানে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় তেহরানকে আরও নমনীয় অবস্থানে আনতেই এই চাপ প্রয়োগ করা হচ্ছে।
পোস্টে ট্রাম্প ভেনেজুয়েলার উদাহরণ টেনে বলেন, সেখানে যেভাবে যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার করেছিল, ইরানের ক্ষেত্রেও একই ধরনের কৌশল অনুসরণ করা হবে।
ট্রাম্পের এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খার্গ দ্বীপ ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্র হওয়ায় বিষয়টি দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • প্রকাশিত হলো এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা
- • ইরানের তেলবাহী জাহাজে আবারও মার্কিন হামলা
- • বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন
- • আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
- • সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস যেসব জেলায়
- • দলকে জিতিয়ে হাসপাতালে অধিনায়ক মিরাজ
- • ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- • খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ অগ্নিকান্ড
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
