অভিবাসনবিরোধী বিক্ষোভে নর্দান আয়ারল্যান্ডে সহিংসতা ছড়িয়ে পড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১৩:০৯
সোমালিয়ার এক যুবকের ছুরিকাঘাতে স্থানীয় নাগরিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নর্দান আয়ারল্যান্ড।
বুধবার (১০ জুন) দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিন বিক্ষোভকারীরা একাধিক প্রধান সড়ক অবরোধ করেন এবং যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ শীর্ষস্থানীয় রাজনীতিকরা এবং সহিংসতার নিন্দা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ বছর বয়সী এক সোমালি অভিবাসীর ছুরিকাঘাতে স্থানীয় এক আইরিশ নাগরিক গুরুতর আহত হওয়ার পর থেকেই উত্তেজনার সূত্রপাত হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিবাসন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভের আহ্বান জানানো হলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।
প্রশাসন জনগণকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন
- • প্রকাশিত হলো এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা
- • ইরানের তেলবাহী জাহাজে আবারও মার্কিন হামলা
- • বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন
- • আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
- • সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস যেসব জেলায়
- • দলকে জিতিয়ে হাসপাতালে অধিনায়ক মিরাজ
- • ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- • খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ অগ্নিকান্ড
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
