১২ জুন ২০২৬, শুক্রবার, ০০:১৫

শিরোনাম
আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষায়, সবচেয়ে কম ত্রাণে সরকারি চাকরিজীবিদের নতুন বেতন কাঠামো, বাড়তি ৪৬৪১ কোটি বরাদ্দ বাজেটে চমক, আসছে ৮ বড় জনকল্যাণ উদ্যোগ বাজেটে দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর ঘোষণা রাষ্ট্রপতির স্বাক্ষরে চূড়ান্ত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রত্যেক নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল জীবনযাত্রার ব্যয় কমাতে করছাড়, কমতে পারে নিত্যপণ্য ও চিকিৎসা খরচ

সৌদি আরবে প্রথম অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিল ভারত

সৌদি আরবে প্রথম অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১৩:১৩

সাত দশকেরও বেশি সময় ধরে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে মুসলিম কূটনীতিক নিয়োগ দিয়ে এসেছে ভারত। সেই প্রচলিত প্রথা ভেঙে এবার প্রথমবারের মতো অমুসলিম কূটনীতিক বিপুলকে রিয়াদে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। ভারতের কূটনৈতিক মহলে এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

১৯৪৮ সালে ভারত–সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে রিয়াদে ভারতের রাষ্ট্রদূত এবং জেদ্দায় কনসাল জেনারেলের পদে সাধারণত মুসলিম কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হতো। মূলত হজ ব্যবস্থাপনা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন এই প্রথা বজায় ছিল।

তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মধ্যপ্রাচ্য বিষয়ে অভিজ্ঞ মুসলিম কূটনীতিকের সংখ্যা কমে যাওয়ায় বর্তমানে নিয়োগে ধর্মীয় পরিচয়ের চেয়ে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

নতুন রাষ্ট্রদূত বিপুল ভারতীয় পররাষ্ট্রসেবার ১৯৯৮ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মিসর, শ্রীলঙ্কা, জেনেভা ও দুবাইয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে তাঁর।

বিশ্লেষকদের মতে, এই নিয়োগ কেবল প্রতীকী পরিবর্তন নয়, বরং ভারতের বাস্তবভিত্তিক পররাষ্ট্রনীতির একটি নতুন দিক নির্দেশনা, যেখানে যোগ্যতা ও কৌশলগত প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন