ইরানকে ‘কঠোর আঘাতের’ হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ২০:২৮
চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দ্রুত শান্তিচুক্তিতে না এলে ইরানকে আরও কঠোর সামরিক আঘাতের মুখোমুখি হতে হবে।
বৃহস্পতিবার (১১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণাত্মক সক্ষমতার বড় অংশ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। এরপরও প্রয়োজনে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
একই পোস্টে ট্রাম্প বলেন, পারস্য উপসাগরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপসহ ইরানের তেল অবকাঠামোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে যুক্তরাষ্ট্রের। উল্লেখ্য, ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ খারগ দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়।
এর আগে বুধবার রাতেও টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ট্রাম্প তেহরানকে দ্রুত সমঝোতায় আসার আহ্বান জানান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় মার্কিন সামরিক তৎপরতা অব্যাহত থাকলে পুরো অঞ্চলকে ‘নরকে’ পরিণত করা হবে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পবিত্র হরমুজ প্রণালির নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ইরানের তেলবাহী জাহাজে আবারও মার্কিন হামলা
- • বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন
- • আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
- • সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস যেসব জেলায়
- • দলকে জিতিয়ে হাসপাতালে অধিনায়ক মিরাজ
- • ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- • খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ অগ্নিকান্ড
- • রাজস্ব লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী বলে মন্তব্য নাহিদ ইসলামের
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
