বগুড়ার শিবগঞ্জ উপজেলার নতুন নাম হচ্ছে মহাস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৯:০৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে ‘মহাস্থান উপজেলা’ করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (১৩ জুন) শিবগঞ্জ ও মোকামতলায় বাজেটকে স্বাগত জানিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে শিবগঞ্জ নামে দুটি উপজেলা রয়েছে। একটি বগুড়ায় এবং অন্যটি চাঁপাইনবাবগঞ্জে। একই নামের কারণে বিভিন্ন সরকারি কাজে জটিলতা সৃষ্টি হওয়ায় শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, স্থানীয় জনগণের সমর্থন পেলে উপজেলার নতুন নাম ‘মহাস্থান’ রাখা হবে।
বগুড়া জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তরে অবস্থিত শিবগঞ্জ উপজেলা জেলার অন্যতম বৃহৎ উপজেলা। এর আয়তন প্রায় ৩১৫ বর্গকিলোমিটার।
এদিকে চলতি বছরের ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের পর শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন মোকামতলা উপজেলা গঠন করা হয়। নতুন উপজেলার আয়তন ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দেড় লাখ।
শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, প্রশাসনিক জটিলতা দূর করতেই উপজেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত বাস্তবায়ন হতে পারে।
আরও পড়ুন
- • দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আগামীকাল
- • চব্বিশের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- • রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর হচ্ছে না: ইরান
- • ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প
- • ওসির আচরণ নিয়ে অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে নাঈম হাসান
- • মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- • অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুতে চাঞ্চল্য, স্বামী গ্রেপ্তার
- • দাশেরকান্ধি পয়ঃশোধনাগারে ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
