রামিসা হত্যা মামলার আপিল শুনানির প্রস্তুতি, স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১২:১৮
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ আদেশ দেন। বিশেষ বেঞ্চের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য রয়েছে।
আদালত আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে ফৌজদারি বিশেষজ্ঞ একজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দেন।
এদিকে মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপার বুক ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, নথি বিজি প্রেস থেকে এসে বর্তমানে যাচাই-বাছাই চলছে।
এর আগে গত ৭ জুন শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। রায়ে সোহেল রানা অর্থদণ্ড এবং স্বপ্না আক্তারকেও অর্থদণ্ড দেওয়া হয়, যা ভিকটিমের আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ রয়েছে।
আইন অনুযায়ী, ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত। এখন মামলাটি হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন
- • এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত
- • শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় সতর্কতা জারি
- • গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেলেন নেইমার, বড় ধাক্কায় ব্রাজিল
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • রামিসা হত্যা মামলার আপিল শুনানির প্রস্তুতি, স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
- • বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান
- • আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- • যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইসরায়েলের পতন ত্বরান্বিত করেছে: ইরানি জেনারেল
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
