১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১২:৩৫

শিরোনাম
বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে বিডার অফিস আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি, নির্ধারিত হবে আশুরার তারিখ দুবাই বিমানবন্দর নয়, শপিং মল থেকে আটক হন বেনজীর: পরিবারের দাবি বাল্যবিয়ে ঠেকাতে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাল্যবিয়ে ঠেকাতে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে ঠেকাতে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৯:৫২

বাল্যবিয়ে প্রতিরোধে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম বৈঠকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ইউনিসেফ ও ইউএনএফপিএ’র কারিগরি সহায়তায় বর্তমানে নতুন আইনের খসড়া তৈরির কাজ চলছে।

তিনি জানান, প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’ ধারা ব্যবহার করে বাল্যবিয়ে দেওয়ার সুযোগ বন্ধ করা হবে।

এই সংশোধনীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে সনাতন কাগজের জন্মসনদের পরিবর্তে বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার করতে হবে।

সরকারের মতে, জালিয়াতির মাধ্যমে ভুয়া জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের প্রকৃত বয়স গোপন করার প্রবণতা ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যায় সংসদ সদস্য আবুল হাসনাত বলেন, ইউনিসেফের গ্লোবাল চাইল্ড ম্যারেজ ইনডেক্স ২০২৬-এর তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে এখনো বাল্যবিয়ের হার অনেক বেশি।

তিনি বলেন, আইনি ফাঁকফোকর ও জন্ম নিবন্ধন জালিয়াতির সুযোগ নিয়ে দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে এখনও অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়া হচ্ছে।

জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই অনেক বিয়ে সম্পন্ন হওয়ায় মাঠপর্যায়ে সঠিক নজরদারি ও আইন প্রয়োগ কঠিন হয়ে পড়ে।

তিনি মনে করেন, বাল্যবিয়ে পুরোপুরি নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রতিফলন/রাশ

আরও পড়ুন