গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ২২:২৫
গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলীয় অবস্থান বা সরকারের পক্ষ নেওয়া নয়, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে মানবিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতেও সংবাদমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী সাংবাদিকদের জানান, গণমাধ্যম খাতের বিদ্যমান সমস্যা সমাধানে সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে আগামী ১৮ জুন অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে। সবার মতামতের ভিত্তিতে একটি নীতিকাঠামো প্রণয়ন করা হবে।
বৈঠকে টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিকে বৈঠক শেষে সাংবাদিক নেতারা টেলিভিশন শিল্পকে পূর্ণাঙ্গ শিল্পখাত হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন
- • খামেনির স্বাক্ষর ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা
- • ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর ট্রাম্প-ভ্যান্সের
- • স্পেনকে রুখে দিল কাপ ভার্দে, প্রথমার্ধ শেষে গোলশূন্য ড্র
- • ইরানের সামনে ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব
- • গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • সুপার ওভারে নাটকীয় হার, বৈভবের ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে নত ভারত
- • পশ্চিমবঙ্গের এনসিপিআই ‘বাংলাদেশে তৈরি’, দাবি অধীরের
- • ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু, শঙ্কা নতুন সংঘাতের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
