১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:৪২

শিরোনাম
গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম

খামেনির স্বাক্ষর ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

খামেনির স্বাক্ষর ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ২৩:১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্বাক্ষর না থাকলেও বিষয়টিকে স্বাভাবিক বলেই মনে করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের রাজনৈতিক কাঠামোয় এ ধরনের চুক্তিতে সর্বোচ্চ নেতার সরাসরি স্বাক্ষর করার কোনো প্রচলন নেই।

সোমবার (১৫ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই কর্মকর্তা বলেন, ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত পরমাণু চুক্তিতেও তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্বাক্ষর ছিল না।

তার ভাষ্য, ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বের অংশ হিসেবে এ ধরনের আন্তর্জাতিক সমঝোতা চুক্তিতে সরাসরি স্বাক্ষর করার বাধ্যবাধকতা নেই। তাই বর্তমান সমঝোতা স্মারকে তার স্বাক্ষর না থাকাটা প্রত্যাশিত এবং অস্বাভাবিক নয়।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা আরও জানান, ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেওয়া পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বর্তমানে দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। সে কারণেই তিনি তেহরানের প্রতিনিধিত্ব করে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

এর আগে মার্কিন প্রশাসনের আরেক কর্মকর্তা জানান, সমঝোতা স্মারকে ভার্চুয়ালভাবে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মোহাম্মদ বাঘের গালিবাফ।

তিনি বলেন, চুক্তির বাস্তবায়ন ও কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি নিজের অঙ্গীকার তুলে ধরতেই ট্রাম্প ব্যক্তিগতভাবে এতে স্বাক্ষর করেছেন।

প্রাথমিকভাবে ডিজিটাল স্বাক্ষর সম্পন্ন হলেও আগামী শুক্রবার একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যদিও সমঝোতা স্মারকের বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি, তবুও এটিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন