চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১৬:২৫
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ ঘোষণা দেন।
ঈদের আগের দিন বুধবার সকালে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক ছটফট করতে করতে একে একে মারা যায়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, ব্যবস্থাপনাগত দুর্বলতা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও অপ্রতুল ও অনিয়মিত ছিল।
তদন্তে আরও উঠে আসে, ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক ওয়ার্ডে উপস্থিত ছিলেন না এবং গুরুতর অবস্থার পরও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জন্মের পর নবজাতকদের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং তাদের বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন ছিল না। তবে পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলেও যথাযথ জরুরি চিকিৎসা নিশ্চিত করা হয়নি।
এছাড়া হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব এবং প্রশাসনিক ত্রুটির বিষয়ও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
- • দুই দেশের মাঝখানে অনিশ্চিত জীবন, খোলা আকাশের নিচে কাটছে ৯ জনের রাত
- • রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি
- • সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ার বড় ধাক্কা, সরে দাঁড়ালেন তারকা অলরাউন্ডার
- • প্রথম সপ্তাহের পরই বড় পতন, ব্যবসায়িকভাবে চাপে ত্রিভুজ প্রেমের সিনেমা
- • বিশ্বকাপ অভিষেকেই রূপকথা, পরাশক্তিকে থামিয়ে দিল কেপ ভার্দে
- • খামেনির স্বাক্ষর ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা
- • ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর ট্রাম্প-ভ্যান্সের
- • স্পেনকে রুখে দিল কাপ ভার্দে, প্রথমার্ধ শেষে গোলশূন্য ড্র
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- • প্রেমের টানে চীন থেকে কুষ্টিয়ায় যুবক
