প্রেমের টানে চীন থেকে কুষ্টিয়ায় যুবক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ২১:৫৬
অনলাইনে পরিচয়ের সূত্র ধরে প্রেমিকার টানে চীন থেকে বাংলাদেশে এসেও বিয়ে না করেই দেশে ফিরতে হয়েছে এক চীনা যুবককে। প্রেমিকার বয়স ১৮ বছরের কম হওয়ায় পরিবার ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের সিদ্ধান্ত বাতিল করা হয়।
ঘটনাটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর পার সাঁওতা গ্রামের। স্থানীয় সূত্রে জানা যায়, সাত মাস আগে একটি অনলাইন মিউজিক গ্রুপে গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে চীনের নাগরিক এম এ হাইশানের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বুধবার তিনি বাংলাদেশে এসে মেয়েটির পরিবারের সঙ্গে কুমারখালীতে যান। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আপত্তির মুখে বিয়ে আর হয়নি। পরে বৃহস্পতিবার তাকে ঢাকায় ফেরত পাঠানো হয়।
চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, বিষয়টি জানার পর খোঁজ নিয়ে দেখা যায় মেয়েটির বিয়ের বয়স হয়নি। ইউএনওর নির্দেশনায় চীনা যুবককে বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে।
গুগল ট্রান্সলেটরের মাধ্যমে কথা বলে হাইশান জানান, তিনি চীনের গানসু প্রদেশ থেকে এসেছেন এবং ভবিষ্যতে আবার বাংলাদেশে ফিরে এসে বিয়ে করতে চান। তার ভাষ্য, আরও দেড় বছর পর প্রেমিকা প্রাপ্তবয়স্ক হলে তিনি আবার আসবেন।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ের অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি প্রশাসনের নজরদারিতে ছিল এবং পরিবারও শেষ পর্যন্ত বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয়।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ইরানের তেলবাহী জাহাজে আবারও মার্কিন হামলা
- • বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন
- • আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
- • সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস যেসব জেলায়
- • দলকে জিতিয়ে হাসপাতালে অধিনায়ক মিরাজ
- • ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- • খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ অগ্নিকান্ড
- • রাজস্ব লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী বলে মন্তব্য নাহিদ ইসলামের
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
