১২ জুন ২০২৬, শুক্রবার, ০০:১৩

শিরোনাম
আবারো দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষায়, সবচেয়ে কম ত্রাণে সরকারি চাকরিজীবিদের নতুন বেতন কাঠামো, বাড়তি ৪৬৪১ কোটি বরাদ্দ বাজেটে চমক, আসছে ৮ বড় জনকল্যাণ উদ্যোগ বাজেটে দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর ঘোষণা রাষ্ট্রপতির স্বাক্ষরে চূড়ান্ত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রত্যেক নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল জীবনযাত্রার ব্যয় কমাতে করছাড়, কমতে পারে নিত্যপণ্য ও চিকিৎসা খরচ

নারায়ণগঞ্জে এলপিজি গ্যাস বিস্ফোরণে আহত ৫

নারায়ণগঞ্জে এলপিজি গ্যাস বিস্ফোরণে আহত ৫

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১৫:২০

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের সংযোগ পাইপে লিকেজ থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। ভোরে পরিবারের সদস্যরা আগুন বা দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হন।

স্থানীয় দোকানদার অনিক জানান, বিস্ফোরণের পর দগ্ধ ব্যক্তিরা চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় অ্যাম্বুলেন্সে করে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সুলতানা বেগমের শরীরের ৯০ শতাংশ, সায়েমের ৭৭ শতাংশ, মিমের ৪১ শতাংশ, আব্দুল মান্নানের ৩০ শতাংশ এবং আলীর ৮ শতাংশ অংশ পুড়ে গেছে। এছাড়া কয়েকজনের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-২ এর উপ-সহকারী পরিচালক মো. ওসমান গনি জানান, চানপুর এলাকার একটি ভাড়া বাসায় আব্দুল মান্নান ও তার পরিবার বসবাস করতেন। পাইপলাইনের গ্যাস ব্যবহার করলেও বিকল্প হিসেবে ঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার রাখা ছিল।

আরও পড়ুন