১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:৪২

শিরোনাম
গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর ট্রাম্প-ভ্যান্সের

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর ট্রাম্প-ভ্যান্সের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ২৩:০৬

ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকে ভার্চুয়ালভাবে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্র প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার (১৫ জুন) এ তথ্য জানিয়েছেন।

তার ভাষ্য অনুযায়ী, ইরানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। প্রাথমিকভাবে ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষর সম্পন্ন হলেও আগামী শুক্রবার এ বিষয়ে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে এই সমঝোতা স্মারককে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যদিও চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি, তবে উভয় পক্ষই এটিকে ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনা করছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল, আঞ্চলিক নিরাপত্তা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে নিবিড় আলোচনা চলছিল।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, শুক্রবারের আনুষ্ঠানিক অনুষ্ঠানে সমঝোতা স্মারকের বিস্তারিত বিষয় জনসমক্ষে তুলে ধরা হতে পারে।

এদিকে ট্রাম্প সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। সেখান থেকে তিনি জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে রওনা হয়েছেন।

আরও পড়ুন