১৫ জুন ২০২৬, সোমবার, ২৩:১৯

শিরোনাম
গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম

সুপার ওভারে নাটকীয় হার, বৈভবের ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে নত ভারত

সুপার ওভারে নাটকীয় হার, বৈভবের ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে নত ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ২১:৫১

ভারত ‘এ’ দলের জন্য ম্যাচটি ছিল জিততেই হবে-এমন এক লড়াই। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দুই দলই ২৬৫ রান করায় ফল নির্ধারণের জন্য গড়ায় সুপার ওভারে। সেখানে শেষ হাসি হেসেছে শ্রীলঙ্কা ‘এ’ দল।

প্রথমে ব্যাট করে সুপার ওভারে ১৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭ রান। কিন্তু চাপের মুহূর্তে সেই লক্ষ্য স্পর্শ করতে পারেনি ভারত। একমাত্র একটি চার মারলেও বড় কোনো শট খেলতে ব্যর্থ হন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। শেষ পর্যন্ত ১০ রান তুলেই থেমে যায় ভারত ‘এ’ দল। ফলে ৭ রানের ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা।

এর আগে ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ‘এ’ দল ৪৯.২ ওভারে ২৬৫ রানে অলআউট হয়। শুরুর সারির ব্যাটাররা ব্যর্থ হলেও সূর্যাংশ শেদগের ৭২ এবং বিপরাজ নিগমের ৫১ রানের লড়াকু ইনিংসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ দাঁড় করায় তারা।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ‘এ’ দলও সমান ২৬৫ রান তোলে। দলের হয়ে দুর্দান্ত ৯৩ রানের ইনিংস খেলেন সাদিরা সামারাউইকরানা। তবে শেষ দিকে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ম্যাচটি টাই হয়ে যায় এবং ফল নির্ধারণে প্রয়োজন পড়ে সুপার ওভারের।

সুপার ওভারে ভারতের বড় ভরসা ছিলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। বয়স কম হলেও বয়সভিত্তিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি আসরে আগেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রত্যাশা পূরণ করতে পারেননি এই তরুণ। ফলে ম্যাচ শেষে তাকে হতাশ দেখায়।

সাম্প্রতিক সময়ে ভারত ‘এ’ দলের জার্সিতে বৈভবের সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেও বড় ইনিংসের দেখা পাননি তিনি। প্রথম ম্যাচে করেন ১৪ রান, দ্বিতীয় ম্যাচে ৪৪ এবং এবার ২১ রান করে বিদায় নেন। সুপার ওভারেও ব্যর্থ হন তিনি।

তবে ম্যাচটি ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। দিনের ম্যাচ হওয়ায় সুপার ওভার চলাকালে মাঠে অনেকটাই অন্ধকার নেমে আসে, যা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এছাড়া ধীরগতির ওভার সম্পন্ন করায় ভারতীয় দলকে ১০ রানের শাস্তিও দেওয়া হয়, যা ম্যাচের আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে।

আরও পড়ুন