১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:৪৪

শিরোনাম
গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম

সাবিনা পার্কে শ্রীলঙ্কাকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

সাবিনা পার্কে শ্রীলঙ্কাকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১১:০০

শামার জোসেফের ৫ উইকেটের বোলিং নৈপুণ্য ও শেরফেন রাদারফোর্ডের অপরাজিত ফিফটি এবং জেসন হোল্ডারের ঝড়ো ব্যাটিংয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

কিংস্টনের সাবিনা পার্কে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬৯ রানে থামে। পাথুম নিসাঙ্কা ২৬, কামিল মিশারা ২৮ এবং ডুনিথ ওয়েলালাগে ৪৩ রানের ইনিংস খেললেও নিয়মিত উইকেট পতনে বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা।

ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শামার জোসেফ। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। এছাড়া একাধিক বোলার উইকেট শিকার করেন।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ শূন্য রানে ফেরেন। এরপর একে একে উইকেট হারালেও রাদারফোর্ড ও রভম্যান পাওয়েল দলকে ম্যাচে ফেরান।

রাদারফোর্ড ৪০ বলে অপরাজিত ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। শেষদিকে জেসন হোল্ডার মাত্র ৫ বলে ২১ রানের বিধ্বংসী ক্যামিও খেলে ম্যাচ একতরফা করে দেন। ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা।

শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ২ উইকেট নিলেও দুশমান্থা চামিরার ব্যয়বহুল স্পেল (৪ ওভারে ৬৪ রান) ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে দেয় সফরকারীদের।

আরও পড়ুন