১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:৪৫

শিরোনাম
গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম

কাউন্টি ক্রিকেটে অভিষেকেই ৯ উইকেট তুলে ম্যাচসেরা হলেন হাসান মাহমুদ

কাউন্টি ক্রিকেটে অভিষেকেই ৯ উইকেট তুলে ম্যাচসেরা হলেন হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১১:৪৪

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তার বিধ্বংসী বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ১৪০ রানের বড় জয় পেয়েছে কেন্ট।

ব্ল্যাকপুলে অনুষ্ঠিত ম্যাচে ৪২৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ল্যাঙ্কাশায়ার ২৮২ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বল করে মাত্র ৬৯ রানে ৬ উইকেট শিকার করেন হাসান মাহমুদ।

এর আগে প্রথম ইনিংসেও তিনি ৩২ রানে ৩ উইকেট নিয়ে দারুণ ছন্দে ছিলেন। দুই ইনিংস মিলিয়ে ১০১ রানে ৯ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার গড়েছেন এই বাংলাদেশি পেসার। একই সঙ্গে ইনিংসে ৬ উইকেট নেওয়াটাও তার প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স।

ম্যাচে তার এমন পারফরম্যান্সে কেন্ট দল শক্ত অবস্থানে থেকে জয় নিশ্চিত করে এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-তে দ্বিতীয় স্থানে উঠে আসে।

কেন্ট অধিনায়ক বেল ড্রামন্ড হাসানের প্রশংসা করে বলেন, তিনি পুরো ম্যাচজুড়ে অসাধারণ নিয়ন্ত্রণ, গতি ও সুইং প্রদর্শন করেছেন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে তিনি মোট ছয়টি ম্যাচ খেলবেন।

আরও পড়ুন