১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ০৩:১৪

শিরোনাম
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক

প্রথম সপ্তাহের পরই বড় পতন, ব্যবসায়িকভাবে চাপে ত্রিভুজ প্রেমের সিনেমা

প্রথম সপ্তাহের পরই বড় পতন, ব্যবসায়িকভাবে চাপে ত্রিভুজ প্রেমের সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০১:১৮

একসময় বলিউডে ধারাবাহিক সফল ছবির নির্মাতা হিসেবে দারুণ সুনাম ছিল ডেভিড ধাওয়ানের। তবে সাম্প্রতিক সময়ে সেই সাফল্যের ধারা আর ধরে রাখতে পারছেন না তিনি। তার নতুন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ মুক্তির পর দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

গত ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি মুক্তির ১০ দিন পরও আশানুরূপ আয় করতে পারেনি। বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৬৪ কোটি রুপিতে। বক্স অফিস সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহান্তের তুলনায় দ্বিতীয় সপ্তাহে ছবিটির আয় প্রায় ৭০ শতাংশ কমে গেছে। ফলে ছবিটির ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

রোমান্স ও হাস্যরসনির্ভর এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক ব্যক্তিকে ঘিরে, যার জীবনে একদিকে সাবেক স্ত্রী, অন্যদিকে নতুন প্রেমিকার উপস্থিতি নানা জটিলতা ও মজার পরিস্থিতির জন্ম দেয়। পরিচিত ঢঙে বিনোদনধর্মী গল্প তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।

তবে দর্শকদের একটি বড় অংশের কাছে গল্প ও উপস্থাপনা যথেষ্ট নতুনত্ব আনতে পারেনি বলে মনে করা হচ্ছে। ফলে অভিজ্ঞ নির্মাতার প্রত্যাবর্তনের আশা থাকলেও বক্স অফিসে কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে ছবিটি আয় বাড়িয়ে নতুন কোনো চমক দেখাতে পারে কি না।

আরও পড়ুন