রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০১:৩৩
হঠাৎ বুকে ব্যাথা অনুভব করায় পররাষ্ট্র মন্ত্রণালইয়ের সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক।
মফিজুর রহমান আশিক জানান, সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে তিনি (মুশফিকুল ফজল আনসারী) হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। পরে দ্রুততম সময়ে সিএমএইচের জরুরি বিভাগে যান। সেখানে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ শনাক্ত হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়।
বর্তমানে তিনি চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার আরও বিস্তারিত মূল্যায়নের জন্য মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি সিটি এনজিওগ্রাম করা হবে।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রদূতের অসুস্থতার বিষয়টি অবগত হলে তিনি তার ব্যক্তিগত সহকারী চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে হাসপাতালে পাঠিয়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য যে, কিছুদিন আগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর একটি ছোট অপারেশন হয়েছে।
আরও পড়ুন
- • দুই দেশের মাঝখানে অনিশ্চিত জীবন, খোলা আকাশের নিচে কাটছে ৯ জনের রাত
- • রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি
- • সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ার বড় ধাক্কা, সরে দাঁড়ালেন তারকা অলরাউন্ডার
- • প্রথম সপ্তাহের পরই বড় পতন, ব্যবসায়িকভাবে চাপে ত্রিভুজ প্রেমের সিনেমা
- • বিশ্বকাপ অভিষেকেই রূপকথা, পরাশক্তিকে থামিয়ে দিল কেপ ভার্দে
- • খামেনির স্বাক্ষর ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা
- • ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর ট্রাম্প-ভ্যান্সের
- • স্পেনকে রুখে দিল কাপ ভার্দে, প্রথমার্ধ শেষে গোলশূন্য ড্র
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
