১৫ জুন ২০২৬, সোমবার, ০০:১৮

শিরোনাম
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর, আগস্টে সংযোগ কক্সবাজারে হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী ভারতের আপত্তিতে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৭:৪৬

এবার আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে লড়ছেন অঙ্গার’খ্যাত চিত্রনায়িকা জলি। দীর্ঘদিন ধরে ভোটার হিসেবে অংশ নিলেও এবারই প্রথম নিজে নির্বাচনে প্রার্থী হচ্ছেন এ নায়িকা। এরইমধ্যে তিনি নিজের প্রচার কাজও শুরু করেছেন। ভোটার থেকে দোয়া সমর্থন চাইছেন তিনি।

জলি জানান, আসন্ন ৩ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু এবং জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য হিসেবে প্রতিযোগিতা করবেন তিনি।

জলি বলেন, ‘আমি চলচ্চিত্রে অভিনয় করছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের সিনেমা দর্শককে উপহার দিতে। আমার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয়তাও পেয়েছে। প্রথম সিনেমা অঙ্গার দিয়েই দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছিলাম সেই ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে আজও চলচ্চিত্রের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আগামীতেও আরো ভালো ভালো কিছু গল্পের সিনেমা দর্শক পেতে যাচ্ছেন।'

তিনি আরও বলেন, 'আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আমি কার্যকরী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এরই মধ্যে আমি একজন প্রার্থী হিসেবে আমার কাজ শুরু করেছি। আমাকে শিল্পীরা অনেক ভালোবাসেন, এটি আমি বিগত দিনে গভীরভাবে অনুভব করেছি। আমি শিল্পীদের জন্য দায়িত্ব নিয়ে কিছু করতে চাই। আপাতত কার্যকরী সদস্য হিসেবে জয়লাভের মধ্য দিয়েই না হয় সেই যাত্রাটা শুরু হোক।'

প্রসঙ্গত, 'অঙ্গার' ছাড়াও জলি অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ডেঞ্জার জোন’ প্রভৃতি।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন