“আমি সমকামী” - গুজব নিয়ে মুখ খুললেন মৌনী রায়
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ০১:২৩
বলিউড অভিনেত্রী মৌনী রায় ব্যক্তিগত জীবন এবং তাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার যৌন পরিচয় নিয়ে যে নানা আলোচনা চলছে, সে বিষয়েও তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন।
সম্প্রতি এক ইউটিউবারের সঙ্গে আলাপচারিতায় মৌনী রায়কে প্রশ্ন করা হয়, তার সম্পর্কে বলিউডে সবচেয়ে বড় গুজব কী। উত্তরে তিনি বলেন, তাকে নিয়ে প্রচলিত একটি গুজব হলো-তিনি সমকামী।
বিচ্ছেদের পরবর্তী সময় তার জন্য সহজ ছিল না বলে জানান এই অভিনেত্রী। তবে তিনি বলেন, এই কঠিন সময়ে তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা সবসময় পাশে ছিলেন, যা তাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছে।
মৌনী রায় তার নারী বন্ধুদের বিশেষভাবে উল্লেখ করে বলেন, জীবনে এমন মানুষ থাকা জরুরি যারা সুখ-দুঃখে পাশে থাকে এবং সাহস জোগায়। তার মতে, বন্ধুত্ব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে নারীদের আর্থিক ও মানসিকভাবে স্বাবলম্বী হওয়া অত্যন্ত প্রয়োজন। নিজের পায়ে দাঁড়িয়ে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
নিজের জীবনকে তিনি ওঠানামায় ভরা এক যাত্রার সঙ্গে তুলনা করেন, যেখানে সুখ, দুঃখ, সফলতা ও ব্যর্থতা—সবই স্বাভাবিক অংশ।
মৌনী রায় ও সূরজ নাম্বিয়ার ২০২২ সালে দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ে করেন। পরে ২০২৬ সালে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। যৌথ বিবৃতিতে তারা জানান, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে, যেখানে তৃতীয় পক্ষের উপস্থিতির কথাও বলা হয়। তবে সূরজ নাম্বিয়ার এসব দাবি নাকচ করে দিয়ে জানান, তাদের বিচ্ছেদ সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল এবং এতে অন্য কারও কোনো ভূমিকা নেই।
এদিকে মৌনী রায় বিভিন্ন সময় তার ঘনিষ্ঠ নারী বন্ধুদের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্বের বিষয়েও কথা বলেছেন, যা ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন
- • পেলে-রোনালদিনহোর উত্তরসূরি ছাড়াই মাঠে ব্রাজিল, কেন এমন সিদ্ধান্ত?
- • আবারো এক ভালোবাসায় আটকা অপু-বুবলি
- • “আমি সমকামী” - গুজব নিয়ে মুখ খুললেন মৌনী রায়
- • নাঈম হাসানকে হেনস্তার জেরে দায়িত্ব হারালেন থানার প্রধান
- • আলি খামেনির জানাজার তারিখ ঘোষণা, তেহরানে শুরু হবে শোকানুষ্ঠান
- • ব্রাজিল-মরক্কো ম্যাচের আগে আলোচনায় নোরা ফাতেহি ও আশরাফ হাকিমি
- • সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে ৩ জেলায়
- • আর্জেন্টিনার প্রথম ম্যাচে সেই রেফারি, যিনি পরিচালনা করেছিলেন বিশ্বকাপ ফাইনাল
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
