পেলে-রোনালদিনহোর উত্তরসূরি ছাড়াই মাঠে ব্রাজিল, কেন এমন সিদ্ধান্ত?
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ০২:০৩
ব্রাজিলিয়ান ফুটবল মানেই সাম্বার ছন্দ, নান্দনিক খেলা আর ‘নাম্বার টেন’ জার্সির কিংবদন্তিরা। পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহো থেকে শুরু করে নেইমার জুনিয়র—বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি সবসময়ই আলাদা গুরুত্ব বহন করেছে।
তবে এবার বিশ্বকাপের মঞ্চে দেখা যেতে যাচ্ছে এক বিরল দৃশ্য। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ব্রাজিল মাঠে নামছে এমন এক পরিস্থিতিতে, যেখানে দলে কোনো স্বীকৃত ১০ নম্বর প্লেমেকার নেই।
এর ফলে দীর্ঘ প্রায় চার দশক পর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১০ নম্বর জার্সিধারী ছাড়া খেলতে যাচ্ছে সেলেসাওরা।
সবশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে। সেবার স্পেনের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে ব্রাজিলের তারকা জিকো হঠাৎ শারীরিক সমস্যায় পড়ায় তিনি মাঠে নামতে পারেননি। ফলে ১০ নম্বর জার্সি ছাড়াই খেলতে হয়েছিল দলটিকে।
এরপর ১৯৯০ থেকে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি আসরের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের একাদশে ১০ নম্বর জার্সিধারী কোনো না কোনো তারকা ছিলেন।
কিন্তু এবার নেইমার জুনিয়রের অনুপস্থিতি এবং কোচ কার্লো আনচেলোত্তির নতুন কৌশলগত পরিকল্পনার কারণে সেই ধারায় ছেদ পড়ছে। আজকের ম্যাচে ব্রাজিল একাদশে কোনো ফুটবলারই ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পরে মাঠে নামছেন না।
ফলে ট্যাকটিক্যাল সিদ্ধান্ত ও ইনজুরির প্রভাবে চার দশক পর ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায়।
আরও পড়ুন
- • পেলে-রোনালদিনহোর উত্তরসূরি ছাড়াই মাঠে ব্রাজিল, কেন এমন সিদ্ধান্ত?
- • আবারো এক ভালোবাসায় আটকা অপু-বুবলি
- • “আমি সমকামী” - গুজব নিয়ে মুখ খুললেন মৌনী রায়
- • নাঈম হাসানকে হেনস্তার জেরে দায়িত্ব হারালেন থানার প্রধান
- • আলি খামেনির জানাজার তারিখ ঘোষণা, তেহরানে শুরু হবে শোকানুষ্ঠান
- • ব্রাজিল-মরক্কো ম্যাচের আগে আলোচনায় নোরা ফাতেহি ও আশরাফ হাকিমি
- • সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে ৩ জেলায়
- • আর্জেন্টিনার প্রথম ম্যাচে সেই রেফারি, যিনি পরিচালনা করেছিলেন বিশ্বকাপ ফাইনাল
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
